ঢাকা ০৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কাশ্মির, বেলুচিস্তান ও পাকিস্তানের গণতন্ত্রের সংকট শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্ব্হী কমিটির নির্বাচনে সভাপতি সোলায়মান, সম্পাদক কাশেম রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন সাইবার সন্ত্রাস রোধে সরকারের সাহসী উদ্যোগ অন্ধকার ভেদ করে আলো ফিরিয়ে দিল বসুন্ধরা আই হসপিটাল তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত, শিগগিরই সফরের আশা আস্থার বীজ বুনতে পারলেই বদলাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক আস্থার বীজ বুনতে পারলেই বদলাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫,  10:56 PM

news image

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা পৃথকভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই তাঁদের পদত্যাগ কার্যকর হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির নেতৃত্ব দেওয়া এই দুই তরুণ নেতা দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পদত্যাগপত্র গ্রহণ করে প্রধান উপদেষ্টা তাঁদের মঙ্গল কামনা করেন এবং ভবিষ্যতেও রাষ্ট্র–সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি