ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

অল-স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ মেসি ও আলবা

#

ডেস্ক রিপোর্ট

২৬ জুলাই, ২০২৫,  12:30 PM

news image

মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন লিওনেল মেসি ও জর্দি আলবা।

ইন্টার মায়ামির এই দুই তারকা খেলোয়াড়কে এমএলএস নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে মাঠে নামতে দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস।

তিনি জানান, লিওনেল মেসি অত্যন্ত হতাশ, আমরাও ক্লাব হিসেবে খুব হতাশ। ও খেলতে চেয়েছিল, জয় পেতে চেয়েছিল। ও এখানে এসেছে খেলতে, জয় আনতে—সার্কাসের পশু হিসেবে নাচতে নয়।

এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি অল-স্টার ম্যাচে অংশ না নেন এবং তার জন্য লিগ কর্তৃপক্ষের অনুমতি না থাকে, তবে তিনি পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না।

এই নিয়মের কারণে, মেসি ও আলবা শনিবার (২৭ জুলাই) গুরুত্বপূর্ণ ম্যাচে সিনসিনাটির বিপক্ষে খেলতে পারবেন না।

উল্লেখ্য, ইস্টার্ন কনফারেন্সে সিনসিনাটি বর্তমানে শীর্ষস্থানীয় দল।

হোর্হে মাস বলেন, গত ৩৬ দিনে মায়ামি নয়টি ম্যাচ খেলেছে—কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ, এমএলএস, ফিফা ক্লাব বিশ্বকাপসহ একের পর এক প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে অল-স্টারে খেলানো স্বাস্থ্যঝুঁকি তৈরি করত।

তিনি যোগ করেন, আমরা আগেই লিগকে জানিয়েছিলাম যে তারা খেলবে না। সিদ্ধান্তটা ক্লাবের, খেলোয়াড়দের নয়।

মেসির ওপর এই শাস্তি তার লিগে থাকা নিয়ে ভবিষ্যত পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে কিনা—এই প্রশ্নে হোর্হে মাস বলেন, সংক্ষিপ্ত মেয়াদে প্রভাব পড়তেই পারে। তবে আশা করি, দীর্ঘমেয়াদে মেসি ও আলবার দৃষ্টিভঙ্গি বদলাবে না।

এদিকে এমএলএস কমিশনার ডন গারবারও জানিয়েছেন, এই নিয়মটি পুনর্বিবেচনার আওতায় আনা হতে পারে।

মেসি ও আলবার শাস্তি শুধু ইন্টার মায়ামির জন্য নয়, বরং পুরো এমএলএসের খেলোয়াড়-ক্লাব সম্পর্ক ও নিয়মনীতির ভারসাম্য নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিয়মের প্রতি শ্রদ্ধা থাকলেও, সুপারস্টারদের সুরক্ষা ও ক্লাবের মেডিকেল রায় কতটা গুরুত্ব পাবে, এখন সেটাই দেখার বিষয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি