ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা

#

ডেস্ক রিপোর্ট

১৭ জানুয়ারি, ২০২৬,  10:43 AM

news image

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ অবস্থান এখনও ঢাকার। শনিবার সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার গড় বায়ুর একিউআই স্কোর ২৪৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ ভারতের দিল্লি ২৮২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে, ভারতের কলকাতা ২০১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে। চীনের চ্যাংডু ১৯০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে এবং চংকিং ১৮৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

দৈনন্দিন বাতাসের মানকে ভিত্তি করে তৈরি একিউআই স্কোর মানুষের জন্য বাতাস কতটা নির্মল বা দূষিত তা জানায় এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির নির্দেশ দেয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি