ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখে বললেন বোন উজমা—‘তিনি পুরোপুরি সুস্থ’

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৫,  12:45 AM

news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে দেখে বেরিয়ে তাঁর বোন উজমা খান জানিয়েছেন, ইমরান খান “পুরোপুরি সুস্থ” আছেন। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে প্রায় আধঘণ্টা ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উজমা বলেন, কারাগার কর্তৃপক্ষ তাঁকে সাক্ষাতের অনুমতি দিয়েছে। তবে ইমরান খান অভিযোগ করেছেন যে তাঁকে “মানসিকভাবে হয়রানি” করা হচ্ছে। তাঁর ভাষায়, সারাদিন কক্ষে রাখা হয় এবং বাইরে বের হওয়ার বা অন্য কারও সঙ্গে যোগাযোগের সুযোগ খুবই সীমিত।

দীর্ঘদিন ধরে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবারের সদস্য ও দলীয় নেতাদের ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছিল না। এ কারণে তাঁর দল পিটিআই ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল এবং ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছিল।

পিটিআই নেতারা অভিযোগ করেন, গত ২৭ অক্টোবর থেকে কাউকে ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তবে সরকারি কর্মকর্তারা জানান, এটি শুধু ইমরান খান নন—কারাগারের সামগ্রিক নিরাপত্তা নিয়ম অনুসারেই সাক্ষাৎ সীমিত করা হয়েছে।


(সূত্র: ডন)

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি