ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

আবারও বিপিএলে ঢাকার মালিক শাকিব খান

#

ডেস্ক রিপোর্ট

০৬ নভেম্বর, ২০২৫,  12:13 AM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে আবারও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

গত আসরে প্রথমবার মালিক হিসেবে বিপিএলে অংশ নেন তিনি। দলটি শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও গ্যালারিতে শাকিবের উপস্থিতি এবং তার দলীয় উৎসাহ বিপিএলকে নতুন মাত্রা দিয়েছিল।

আগামী ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের নতুন মৌসুম। এরই মধ্যে দলগুলোর মালিকানা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, শাকিব খানের প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে।

বিসিবি সূত্রে জানা যায়, এবারের আসরে অংশ নেবে পাঁচটি দল— ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। গত আসরের দুটি দল খুলনা ও বরিশাল বাদ পড়েছে।

ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা নিম্নরূপ: ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ) ও সিলেট (ক্রিকেট উইথ সামি)। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর এবং ফাইনাল ১৬ জানুয়ারি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি