ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিএনপি, মোট তালিকা ২৭২

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৫,  11:55 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন তালিকায় সবচেয়ে আলোচনায় রয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ–১ আসনে মনোনয়ন পেয়েছেন। ২০১৮ সালেও তিনি একই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।

এর আগে ৩ নভেম্বর বিএনপি প্রথম পর্যায়ে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল। পরে মাদারীপুর–১ আসনের প্রার্থী স্থগিত করে নতুন প্রার্থী মনোনয়ন দেয়। সর্বশেষ তালিকা যুক্ত হওয়ায় এখন পর্যন্ত ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা হলো।

বাকি ২৮টি আসনের নাম যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানান মহাসচিব।

নতুন ঘোষিত আরও ৩৫ জন প্রার্থী

  • ঠাকুরগাঁও–২: ডা. আব্দুস সালাম
  • দিনাজপুর–৫: একেএম কামরুজ্জামান
  • নওগাঁ–৫: জাহিদুল ইসলাম ধলু
  • নাটোর–৩: মো. আনোয়ারুল ইসলাম
  • সিরাজগঞ্জ–১: সেলিম রেজা
  • যশোর–৫: এম ইকবাল হোসেন
  • নড়াইল–২: মনিরুল ইসলাম
  • খুলনা–১: আমীর এজাজ খান
  • পটুয়াখালী–২: শহীদুল আলম তালুকদার
  • বরিশাল–৩: অ্যাডভোকেট জয়নাল আবেদীন
  • ঝালকাঠি–১: রফিকুল ইসলাম জামাল
  • টাঙ্গাইল–৫: সুলতান সালাউদ্দিন টুকু
  • ময়মনসিংহ–৪: আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ
  • কিশোরগঞ্জ–১: মোহাম্মদ মাজহারুল ইসলাম
  • কিশোরগঞ্জ–৫: শেখ মজিবর রহমান ইকবাল
  • মানিকগঞ্জ–১: এস এ জিন্নাহ কবির
  • মুন্সিগঞ্জ–৩: মো. কামরুজ্জামান
  • ঢাকা–৭: হামিদুর রহমান
  • ঢাকা–৯: হাবিবুর রশীদ
  • ঢাকা–১০: শেখ রবিউল আলম
  • ঢাকা–১৮: এস এম জাহাঙ্গীর হোসেন
  • গাজীপুর–১: মো. মজিবুর রহমান
  • রাজবাড়ী–২: হারুন অর রশীদ
  • ফরিদপুর–১: খন্দোকার নাসিরুল ইসলাম
  • মাদারীপুর–১: নাদিরা আখতার
  • মাদারীপুর–২: জাহান্দার আলী খান
  • সুনামগঞ্জ–২: নাসির হোসেন চৌধুরী
  • সুনামগঞ্জ–৪: নুরুল ইসলাম
  • সিলেট–৪: আরিফুল হক চৌধুরী
  • কুমিল্লা–২: সেলিম ভুঁইয়া
  • চট্টগ্রাম–৩: মোস্তফা কামাল পাশা
  • চট্টগ্রাম–৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
  • চট্টগ্রাম–৯: মো. আবু সুফিয়ান
  • চট্টগ্রাম–১৫: নাজমুল মোস্তফা আমীন
  • কক্সবাজার–২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ

বিএনপি জানিয়েছে, বাকি আসনগুলোর বিষয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর আলোচনার ফলাফলের পর সিদ্ধান্ত দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি