ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

আর-রাহা হসপিটালে নবজাতকদের জন্য ফ্রি ইপিআই সেবা চালু

#

বিজ্ঞপ্তি

২০ আগস্ট, ২০২৫,  8:51 PM

news image

নবজাতকদের সুস্বাস্থ্য সুরক্ষায় আর-রাহা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস লিমিটেড বিনামূল্যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (EPI) সেবা চালু করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদন ও সহযোগিতায় এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আব্দুর রাজ্জাক (অবঃ), চেয়ারম্যান, আর-রাহা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস লিমিটেড। বিশেষ অতিথি ছিলেন জনাব গোলাম সরোয়ার লিটন, পরিচালক আর-রাহা হসপিটাল এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শামছুল আরেফিন আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবজাতকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নবজাতকেরা এ ফ্রি ইপিআই সেবা গ্রহণ করতে পারবেন।

আর-রাহা হসপিটাল দীর্ঘদিন ধরে মানবসেবাকে প্রাধান্য দিয়ে কাজ করে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, ভবিষ্যতেও জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করবে।নবজাতকদের সুস্বাস্থ্য সুরক্ষায় আর-রাহা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস লিমিটেড বিনামূল্যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (EPI) সেবা চালু করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদন ও সহযোগিতায় এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আব্দুর রাজ্জাক (অবঃ), চেয়ারম্যান, আর-রাহা হসপিটাল এন্ড ডায়াগনস্টিকস লিমিটেড। বিশেষ অতিথি ছিলেন জনাব গোলাম সরোয়ার লিটন, পরিচালক আর-রাহা হসপিটাল এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শামছুল আরেফিন আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবজাতকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নবজাতকেরা এ ফ্রি ইপিআই সেবা গ্রহণ করতে পারবেন।

আর-রাহা হসপিটাল দীর্ঘদিন ধরে মানবসেবাকে প্রাধান্য দিয়ে কাজ করে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, ভবিষ্যতেও জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি