ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

আসন্ন নির্বাচনে ঐক্যের বার্তা তারেক রহমানের: “যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই কাজ করতে হবে

#

ডেস্ক রিপোর্ট

২৭ অক্টোবর, ২০২৫,  12:08 AM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি ঐক্য ও শৃঙ্খলার ওপর জোর দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, “আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। যারা সত্যিকারের বিএনপি কর্মী, তারা কখনও বিএনপিকে ভাঙবেন না।”

সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট সাংগঠনিক নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান।

সভায় বক্তারা দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা জানান, তারেক রহমানের দেওয়া নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তারা বলেন, দল যাকেই মনোনয়ন দেবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

চট্টগ্রাম-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মিজানুর রহমান ভুইয়া মিল্টন বলেন, “তারেক রহমানের নির্দেশনা আমাদের জন্য দিকনির্দেশক। যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী জিয়াউল ইসলাম জিয়া বলেন, “তিনি সবার কথা শুনলে আরও ভালো হতো, তবে আমরা বিশ্বাস করি দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সবাই তা মেনে চলবে।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি