ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘বল কিয়েভের কোর্টে’, দাবি পুতিনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৫,  10:41 PM

news image

ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এখন সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরি কিয়েভ ও তাদের ইউরোপীয় পৃষ্ঠপোষকদের ওপর। তাঁর ভাষায়, ‘বল এখন সম্পূর্ণভাবে কিয়েভ ও তাদের ইউরোপীয় পৃষ্ঠপোষকদের কোর্টে।’

শুক্রবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়ার সাম্প্রতিক সামরিক অগ্রগতি বিবেচনায় ইউক্রেনকে সমঝোতায় বসতে বাধ্য করা উচিত।

ইউরোপের নেতাদের সতর্ক করে তিনি বলেন, ফ্রিজ বা জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনের পুনর্গঠন ও প্রতিরক্ষা খাতে অর্থায়নের প্রস্তাব বাস্তবায়ন করা হলে রাশিয়া ‘গুরুতর’ পরিণতির জবাব দেবে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের প্রস্তাব অনুমোদন পায়নি। বিকল্প হিসেবে ইউক্রেনকে যৌথ ঋণ সহায়তা হিসেবে ৯০ বিলিয়ন ইউরো দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি