ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

ইউটিউবারের প্রশ্নে ক্ষুব্ধ গৌরী জি. কিষাণ, বললেন ‘নায়িকা মানেই শূন্য আকার নয়’

#

ডেস্ক রিপোর্ট

০৯ নভেম্বর, ২০২৫,  12:06 AM

news image

বলিউড নয়, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী গৌরী জি. কিষাণ বর্তমানে ব্যস্ত নিজের নতুন সিনেমা ‘আদার্স’–এর প্রচারণা নিয়ে। সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত এক প্রচারণা অনুষ্ঠানে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা। অনুষ্ঠানে উপস্থিত এক ইউটিউবার তার শরীর ও ওজন নিয়ে প্রশ্ন তোলায় তীব্র প্রতিবাদ জানান গৌরী।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। আজ (৮ নভেম্বর) সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

বিবৃতিতে তিনি লিখেছেন, “কোনো ব্যক্তির দেহ বা শারীরিক গঠন নিয়ে প্রশ্ন তোলা বা মন্তব্য করা সম্পূর্ণ অন্যায়। আমার সঙ্গে যা ঘটেছে তা কেবল আমার অপমান নয়, বরং শিল্পী ও সংবাদমাধ্যমেরও অপমান।”

গৌরী প্রশ্ন তোলেন, “আমার সিনেমার বিষয়ে না জিজ্ঞেস করে এমন অসম্মানজনক প্রশ্ন কেন? একই সুরে কি কোনো পুরুষ অভিনেতাকে এমন প্রশ্ন করা হতো?”

তিনি আরও বলেন, “নারীদের বডি-শেমিং করা বা অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড চাপিয়ে দেওয়া এখনও চলছে। আমাদের অস্বস্তি প্রকাশ করার অধিকার আছে।”

ঘটনাটি ঘটে ৬ নভেম্বর চেন্নাইয়ে ‘আদার্স’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে। ইউটিউবার কার্তিক নায়ক-নায়িকার জুটিকে ‘অদ্ভুত জুটি’ বলে আখ্যায়িত করলে গৌরী প্রতিবাদ করেন। এরপর কার্তিক উল্টো তর্কে জড়িয়ে পড়েন।

গৌরী জানান, অতীতে এই ব্যক্তি তার ওজন ও শারীরিক বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি বলেন, “নায়িকা হলেই কি শূন্য আকারের হওয়া বাধ্যতামূলক? আমার ওজন জানলে সিনেমার কী উপকার হবে?”

পরবর্তীতে ভারতের রিচা চাড্ডা, পার্বতী তিরুভোথু, চিন্ময়ী শ্রীপদা, খুশবু সুন্দর, রাধিকা শরৎকুমারসহ বহু তারকা গৌরীর পাশে দাঁড়ান।

সূত্র: আউটলুক ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি