ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

এটিএন বাংলা আজীবন সম্মাননা স্মারক পেলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

#

বিজ্ঞপ্তি

১৫ অক্টোবর, ২০২৫,  7:49 PM

news image

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২জন স্বনামধন্য শিক্ষাবিদকে প্রদান করা হয়েছে “আজীবন সম্মাননা স্মারক”।

আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টায় এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল “সময়ের সাথে” এটিএন বাংলা ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার সম্মাননা স্মারক তুলে দেন।

আজীবন সম্মাননা প্রাপ্ত শিক্ষাবিদদ্বয় হলেন-প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, উপাচার্য, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলা “সময়ের সাথে” অনুষ্ঠানের পরিচালক ও এডুকেশন ওয়াচ সম্পাদক মো. খলিলুর রহমান।

সম্মাননা প্রাপ্ত শিক্ষাবিদদ্বয় বলেন-এই স্বীকৃতি তাঁদের শিক্ষা ও সমাজ উন্নয়নের প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে। শিক্ষাক্ষেত্রে আজীবন অবদানের স্বীকৃতি-শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।- সংবাদ বিজ্ঞপ্তি


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি