ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি

এনআরবিসি ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

#

বিজ্ঞপ্তি

১৯ অক্টোবর, ২০২৫,  10:29 PM

news image

এনআরবিসি ব্যাংকের দশ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ট্রেনিং ইনস্টিটিউটে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো.তৌহিদুল আলম খান।

এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও  মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, মানবসম্পদ বিভাগের প্রধান হাফিজ ইমরোজ মাহমুদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে  বিভিন্ন বিভাগ, শাখা, উপশাখার ৩৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ড. মো.তৌহিদুল আলম খান বলেন, দক্ষ কর্মকর্তারাই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। এজন্য এনআরবিসি ব্যাংক মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। প্রতিনিয়ত শেখার মনোভাব বজায় রেখে নিষ্ঠা ও উদ্ভাবনের মাধ্যমে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিরত অবদান রাখতে হবে।

এময় তিনি পেশাজীবনে সততা ও কর্মনিষ্ঠা বজায় রাখতে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।- সংবাদ বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি