ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি

এনডিইউবি ইংরেজি বিভাগে শেকসপিয়ার দিবস উদযাপন

#

বিজ্ঞপ্তি

২৪ এপ্রিল, ২০২৬,  1:37 AM

news image

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে শেকসপিয়ার দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।এখানে শেকসপিয়ার এট জীবন ও সাহিত্য কর্ন নিয়ে বিশ্লেষণ, উনার বিখ্যাত নাটকগুলো থেকে উল্লেখ যোগ্য দৃশ্য মঞ্চায়ন, শিক্ষকদের দ্বারা সলিলোকি পারফরম্যান্স, রোমিও জুলিয়েট এর মিউজিক্যাল এডাপটেন সহ নানা আয়োজন ছিল।

অনুষ্ঠানে বিশ্বসাহিত্যের মহান নাট্যকার উ‌ইলিয়াম শেকসপিয়ারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে নানা পরিবেশনা মঞ্চকে প্রাণবন্ত করে তোলে। উল্লেখযোগ্য দৃশ্যের মঞ্চায়ন, রোমিও এন্ড জুলিয়েট'র মিউজিক্যাল উপস্থাপনা, সলিলোকি ও কসপ্লে দর্শকদের মুগ্ধ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি সাহিত্যের গুরুজন তাহমিনা আহমেদ। তিনি শেকসপিয়ারের সাহিত্যিক অবদান তুলে ধরেন এবং শিক্ষার্থীদের পরিবেশনার প্রশংসা করেন। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও ইংরেজি বিভাগের প্রধান বক্তব্য দেন।

উল্লেখ্য, ২৩ এপ্রিল শেকসপিয়ার ডে উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়। এরই ধারাবাহিকতায় নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজি বিভাগ একটি সুশৃঙ্খল ও মনোগ্রাহী আয়োজন উপস্থাপন করেছে।নটরডেম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ শিক্ষার পাশাপাশি নানা আয়োজন করে থাকে সবসময়, প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক সামী হোসেন জানান "আমরা একজন ছাত্র/ছাত্রী কে শুধু ইংরেজি শিক্ষা দেই না,আমরা তাকে সাহিত্য, সংস্কৃতি, দেশ,মানবিকতা সহ নানা কিছু শিখাই।আমরা চাই বাস্তব জীবনে তাঁরা সু নাগরিক হোক।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি