ঢাকা ০৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে জামিনে থাকা পাকিস্তানের সাবেক মন্ত্রী আবার এমপি নির্বাচিত ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন কাশ্মির, বেলুচিস্তান ও পাকিস্তানের গণতন্ত্রের সংকট শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্ব্হী কমিটির নির্বাচনে সভাপতি সোলায়মান, সম্পাদক কাশেম রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন সাইবার সন্ত্রাস রোধে সরকারের সাহসী উদ্যোগ অন্ধকার ভেদ করে আলো ফিরিয়ে দিল বসুন্ধরা আই হসপিটাল তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত, শিগগিরই সফরের আশা

ওমানকে ১৩–০ গোলে উড়িয়ে জুনিয়র বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশের

#

ডেস্ক রিপোর্ট

০৫ ডিসেম্বর, ২০২৫,  12:12 AM

news image

জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে অবশেষে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে একতরফা ব্যবধানে ১৩–০ গোলে বিধ্বস্ত করেছে লাল–সবুজের তরুণরা।

বাংলাদেশের হয়ে হ্যাটট্রিকসহ সর্বোচ্চ পাঁচ গোল করেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল। পাঁচ গোলের পাশাপাশি দলকে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ এনে দেন তিনি। আরেক হ্যাটট্রিক আসে রাকিবুল হাসানের স্টিক থেকে। স্কোরশিটে নাম লেখান মো. আব্দুল্লাহ, আমিনুল ও ওবায়দুল হাসান জয়ও।

মাত্র ৭ মিনিটে ওমানের জালে প্রথম গোল করে ম্যাচের দিক নির্দেশনা দেয় বাংলাদেশ। এরপর একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে ওমান। শেষ পর্যন্ত ১৩ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচসেরা নির্বাচিত হন রাকিবুল হাসান।

জুনিয়র বিশ্বকাপে চিরচেনা শক্তিশালী প্রতিপক্ষ ওমানকে এমনভাবে হারানোয় বাংলাদেশ শিবিরে স্বস্তি—এমন জয় ভবিষ্যতের ম্যাচগুলোর জন্য বাড়তি আত্মবিশ্বাসও যোগ করবে বলে মনে করছেন পাকিস্তান সফর থেকে দলে ফেরা কোচ এ কথা জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি