ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ওসমান হাদি হত্যায় ভলকার তুর্ক মর্মাহত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৫,  10:26 PM

news image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। শুক্রবার জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের দাবি জানান।

ভলকার তুর্ক বলেন, "প্রতিশোধ বিভেদকে আরও গভীর করে। আমি এই হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানাই।" একইসঙ্গে তিনি বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা, গণমাধ্যম অফিসে হামলা এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সংকটময় এই সময়ে সরকারকে অবশ্যই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাগরিকরা যেন স্বাধীনভাবে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশ করতে পারেন, কর্তৃপক্ষকে সেই পরিবেশ তৈরি করার তাগিদ দেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি