ঢাকা ২৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের প্রথম দিনেই ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য পেলেন খুলনার শতরূপা সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিসচার বর্ণাঢ্য র‍্যালি নিরাপত্তার দায়িত্বে থাকাকালে মণ্ডপে গান গেয়ে এএসআই ক্লোজ বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ওয়ালটন হাই-টেক ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি

কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৬,  3:32 PM

news image

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এসব অভিযোগ দাখিল করা হয়।

পরে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।

তিনি বলেন, এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাইনুল ইসলাম নিখিলসহ মোট ১৯ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর এলাকায় সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে মামলার আসামিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এখন ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এসব অভিযোগের বিষয়ে শুনানি ও বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি