ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্যসহ ৭ অ্যাওয়ার্ড জয় বাংলাদেশের শিক্ষার্থীদের

#

বিজ্ঞপ্তি

১৩ ডিসেম্বর, ২০২৫,  11:35 PM

news image

কুইন’স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা ২০২৫ -এ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ সাতটি অ্যাওয়্যার্ড জিতে নিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরার শিক্ষার্থীরা। এ বছরের প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৪টি দেশের মোট ৫৩,৪৩৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের নতুন মাইলফলক। বিশ্বের সবচেয়ে পুরানো ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অসাধারণ এ সাফল্য উদযাপন করেছে স্কুলটি। 

প্রতিযোগিতায় গ্রেড-৯ -এর শিক্ষার্থী আনা তাসনুভা, গ্রেড-১০ -এর আরিশা আহমেদ রায়না এবং গ্রেড-১১ -এর মো: ফারজান আলি লেখার ক্ষেত্রে অনন্য প্রতিভার জন্য স্বর্ণ পদক জিতে নেয়। অন্যদিকে, রৌপ্য পদক অর্জন করেছে গ্রেড ৬ -এর উমাইযা শামস ও গ্রেড ৯ -এর কাজী আফসান রওনাক আনান। আর ব্রোঞ্জ পদক জিতে নেয় গ্রেড ৭-এর শিক্ষার্থী আনজার সাইফান এবং মো: ফাইজান আলি। 

শিক্ষার্থীদের এই সাফল্য যেমন তাদের কঠোর পরিশ্রমের ফল, তেমনি স্কুলের অঙ্গীকারেরও প্রমাণ। শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, ভাবনার প্রকাশে ও নেতৃত্বদানে সক্ষম করে তুলতে নিবেদিতভাবে কাজ করছে স্কুল কর্তৃপক্ষ। 


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি