ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

কেন নাহিদ রানাকে এত প্রয়োজন ছিল পেশোয়ার জালমির

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৬,  4:05 PM

news image

মাত্র ২৩ বছর বয়স, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা স্রেফ একটি ম্যাচ—তবু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফাইনালের আগে পুরো পরিকল্পনাই বদলে গেছে পেশোয়ার জালমির। লক্ষ্য এখন একটাই, ২০১৭ সালের পর আবার শিরোপা জেতা। আর সেই লক্ষ্য পূরণের মূল ভরসা হয়ে উঠেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।

এবারের আসরে পেশোয়ারের হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন নাহিদ, উইকেট নিয়েছেন ৭টি। পরিসংখ্যান হয়তো চোখে পড়ার মতো নয়, কিন্তু তার গতির ঝড়ই বদলে দিয়েছে ম্যাচের চিত্র। পাকিস্তানের মাটিতে তিনি সর্বোচ্চ ১৫১ কিলোমিটার গতিতে বল করে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলেছেন, যা বিশ্লেষকদেরও দৃষ্টি কেড়েছে।

পেশোয়ার জালমির বোলিং আক্রমণে সবচেয়ে বড় ঘাটতি ছিল একজন ধারাবাহিক গতিময় পেসার। সেই শূন্যতা পূরণ করেছেন নাহিদ রানা, যিনি নিয়মিত ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার গতিতে বল করে ব্যাটারদের ভোগান্তিতে ফেলছেন। তার অতিরিক্ত বাউন্স ও গতি নিয়ে সাবেক ক্রিকেটাররা মন্তব্য করেছেন, এটি পাকিস্তানের ব্যাটিং দুর্বলতা স্পষ্ট করে দিয়েছে।

শুরুতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড পিএসএল ফাইনালের জন্য তাকে ছাড়পত্র দিতে চায়নি, বিশেষ করে আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের কারণে। তবে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদির বিশেষ অনুরোধের পর সিদ্ধান্ত বদলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের মতে, এমন বড় মঞ্চ নাহিদের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ।

পেশোয়ারের স্পিন বিভাগে সুফিয়ান মুকিম ভালো করলেও, পেস আক্রমণে বাড়তি শক্তি হিসেবে নাহিদই এখন দলের প্রধান অস্ত্র। এর আগে করাচি কিংসের বিপক্ষে এক ম্যাচে ২০টি ডট বল দিয়ে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

আজ রাত ৮টায় শুরু হতে যাওয়া ফাইনালে তাই নজর থাকবে বাংলাদেশের এই তরুণ গতিদানবের দিকে। পেশোয়ার জালমি কি পারবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে—সেই উত্তর হয়তো লুকিয়ে থাকবে নাহিদ রানার গতির বলেই।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি