ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৫,  10:50 PM

news image

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগেরাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনাবিষয়ে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। প্রতিটি মানুষের মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে বিকশিত করতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে।

তিনি আরও বলেন, “পুরো শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী আধুনিকভাবে সাজাতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ প্রজন্ম গড়ে তোলাই হবে বিএনপির লক্ষ্য।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে একটি বিশেষজ্ঞ টিম শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে এবং বিষয়ে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এদিকে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিকে ধর্মীয় নৈতিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করে নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে তিনি বলেন, “ধর্মীয় নৈতিক শিক্ষার ভিত্তিতে জাতি গড়ে তুললে কখনো পরাজিত হয় না।

তিনি অভিযোগ করে বলেন, “বিগত দিনে কিছু সংগঠনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। নীতি-নৈতিকতাবিবর্জিত কোনো জাতি শক্তিশালী হতে পারে না।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি