ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ক্ষমতায় থাকা অবস্থায় প্রথমবার—অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের বিয়ে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৫,  11:29 PM

news image

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ (৬২) পারিবারিক ও ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে শনিবার তার বান্ধবী জোডি হেইডনকে (৪৭) বিয়ে করেছেন। ক্ষমতায় থাকা অবস্থায় কোনও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর বিয়ের নজির এই প্রথম—খবর দ্য গার্ডিয়ানের।

গত বছর ভ্যালেন্টাইনস ডেতে আলবানিজ প্রস্তাব দেওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জোর আলোচনা ছিল। তবে বিয়ের দিন-তারিখ ও আয়োজন কঠোর গোপনীয়তায় রাখা হয়। প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ক্যানবেরার সরকারি বাসভবন দ্য লজে অনুষ্ঠিত এই ছোট পরিসরের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন।

বিয়ের পর আলবানিজ বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কাছের মানুষের সাথে ভাগ করতে পেরে কৃতজ্ঞ।”

হেইডন দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে আলবানিজের সঙ্গী হিসেবে দেখা গেছে। বিয়েতে তিনি সিডনির ডিজাইনার Romance Was Born–এর পোশাক পরেন, আর আলবানিজের স্যুট ছিল এমজে বেইলের।

নবদম্পতি আগামী পাঁচ দিন দেশে থেকেই হানিমুন করবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি