ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক গণমাধ্যমে শোকবার্তা, ‘ব্যাটলিং বেগমস’-এর এক অধ্যায়ের অবসান

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৫,  3:27 PM

news image

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নিউইয়র্ক টাইমস, আলজাজিরা, বিবিসি ও দ্য গার্ডিয়ানসহ প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো তাঁকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তাঁর দীর্ঘ, সংঘাতপূর্ণ ও প্রভাবশালী রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেছে।

নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে, খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান ও ক্ষমতায় আরোহণ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। প্রতিবেদনে শেখ হাসিনার সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীতার কথা উল্লেখ করে বলা হয়েছে, এই দুই নারী নেত্রীর রাজনৈতিক দ্বন্দ্বই গত কয়েক দশকে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা খালেদা জিয়া ও শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্বকে ‘ব্যাটলিং বেগমস’ হিসেবে উল্লেখ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে তিন দশকের বেশি সময় ধরে চলা একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

বিবিসি জানিয়েছে, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে খালেদা জিয়া প্রতিরোধের অন্যতম প্রতীক হয়ে উঠেছিলেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি থাকলেও তিনি সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন।

খালেদা জিয়ার মৃত্যুর খবর ভারত, পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি