ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, কেবিনে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসকরা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৫,  11:29 PM

news image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা। তবে বর্তমানে তাঁকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য আগের তুলনায় ভালো। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে এবং মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে নিয়মিত পর্যবেক্ষণ চলছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

গত রোববার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা সেবা দিচ্ছে।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন। সর্বশেষ ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে ভর্তি ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি