ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় পরিবর্তন নেই, বিদেশে নেওয়ার মতো অবস্থাও হয়নি

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫,  4:30 PM

news image

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে তাঁর মেডিকেল বোর্ড। একই সঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে এখনো বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থাও তৈরি হয়নি।

মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক রোববার সন্ধ্যায় বলেন, “ম্যাডাম আগের মতোই আছেন। সর্বশেষ মেডিকেল বোর্ড যে আপডেট দিয়েছিল, এখনো অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। বড় ধরনের উন্নতি নেই, আবার অবনতিও নেই। কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলোর ফল পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এখনো সিসিইউতে চিকিৎসাধীন।”

মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সেটি উল্লেখযোগ্য নয়। “এখনো তাঁর অবস্থা বিদেশে নেওয়ার মতো নয়। ভ্রমণ করার মতো শারীরিক সক্ষমতা তৈরি হতে সময় লাগবে। পরিস্থিতি অনুকূলে এলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত দেশেই তাঁর চিকিৎসা চলবে।”

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসে ভুগছেন। পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখসহ একাধিক জটিল শারীরিক সমস্যাও রয়েছে তাঁর।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি