ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

গাজা যুদ্ধবিরতির মাঝে পশ্চিম তীরে ১৯ নতুন ইহুদি বসতি অনুমোদন ইসরায়েলের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৫,  12:10 AM

news image

গাজায় যুদ্ধবিরতি চললেও ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ১৯টি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এই তথ্য জানিয়েছেন।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্মোতরিচ বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে এ বিষয়ে প্রস্তাব দেন এবং তা গতকাল অনুমোদিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মোতরিচ নিজেও পশ্চিম তীরের একজন বসতিস্থাপনকারী।

এ বিষয়ে আন্তর্জাতিক মহল নিন্দা জানিয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সতর্ক করে জানিয়েছেন, বসতি সম্প্রসারণ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে হুমকির মুখে ফেলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি