ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

গোবিন্দ হঠাৎ অসুস্থ, সিসিইউতে ভর্তি

#

ডেস্ক রিপোর্ট

১৩ নভেম্বর, ২০২৫,  12:11 AM

news image

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার ভোরে মুম্বাইয়ের জুহুতে নিজের বাড়িতে আকস্মিক জ্ঞান হারান ৬১ বছর বয়সি এই অভিনেতা। তাকে সঙ্গে সঙ্গে জুহুর এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, গোবিন্দ কিছুটা দিশাহারা অনুভব করছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রিপোর্টের পাশাপাশি নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছেন চিকিৎসকরা।

অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনি সহায়ক ললিত বিন্দাল নিশ্চিত করেছেন, গোবিন্দ অসুস্থ বোধ করছিলেন এবং পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জরুরি বিভাগে নেওয়া হয়।

ঘটনাটি ঘটে ধর্মেন্দ্রকে দেখতে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই। সোমবার রাতে গোবিন্দ নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন, তখন সম্পূর্ণ সুস্থ ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি