ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

গ্রামীণফোনের সাথে হোটেল দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্টের সমঝোতা স্বাক্ষর

#

বিজ্ঞপ্তি

২৯ অক্টোবর, ২০২৫,  9:53 AM

news image

বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল অপারেটর গ্রামীনফোনের সাথে কক্সবাজারের ঐতিহ্যবাহী, নান্দনিক পাঁচ তারকা হোটেল দ্যা কক্স টুডে এবং বাংলাদেশের সর্ব প্রথম চেইন লাক্সারি তিন তারকা ডি'মোর হোটেল এন্ড রিসোর্ট এর সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে মঙ্গলবার। 


উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীনফোনের পক্ষ থেকে মিস মুনিয়া গণি (হেড অফ পার্টনারশিপ) এবং মহিউদ্দিন খান খোকন (ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং)। 


এই চুক্তির আওতায় অতিথিদের সেবায় সংযুক্ত হবে নতুন আতিথেয়তা। এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীনফোন এবং হোটেল দ্যা কক্স টুডে এবং ডি'মোর হোটেল এন্ড রিসোর্ট এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


একসাথে এগিয়ে চলুক স্মার্ট আতিথেয়তার নতুন দিগন্ত।এখন থেকে জিপি ষ্টার গ্রাহকেরা হোটেল দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্টে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।


মহিউদ্দিন খান খোকন বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে যে ক’জন পথপ্রদর্শকের নাম উচ্চারিত হয়, তাদের মধ্যে অন্যতম তিনি।


মহিউদ্দিন শুধু উদ্যোক্তা নন, তিনি হোটেল, মোটেল এবং ট্যুরিজম খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। দেশের প্রথম চেইন হোটেল ব্র্যান্ড ডিমোর (ডি'মোর)-এর স্বপ্নদ্রষ্টা তিনি। 


এই ব্র্যান্ড ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান এবং কুয়াকাটায় হোটেল ও রিসোর্ট স্থাপন করে দেশের পর্যটন খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।


তিনি বলেন আজ আমরা দেশের সর্ব বৃহৎ মোবাইল অপারেটরের সাথে চুক্তি করতে পেরে আনন্দিত, আমরা সবসময়ই আমাদের গেষ্টদের কে সর্বোচ্চ সেবা দিয়ে থাকি,আমরা সেবার মান, নিরাপত্তা ও খাদ্যের মানে কখনো আপস করি না। আর গ্রামীনফোন বাংলাদেশের তাদের গ্রাহকদের সুযোগ সুবিদার ব্যাপারে সর্বদা সচেতন। 


এই চুক্তির ফলে গ্রামীন ফোনের জিপি ষ্টাররা সর্বোচ্চ ডিসকাউন্টে ঐতিহ্যবাহী ও নান্দনিক পাঁচ তারকা হোটেল কক্সটুডে ও তিন তারকা চেইন ডি'মোর এ আনাবিল আনন্দে মেতে উঠবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি