ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ঘূর্ণিঝড়ে উড়ে গেল ক্যারিবিয়ান, সিরিজ জয়ে মিরাজদের গর্জন মিরপুরে

#

স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৫,  12:14 AM

news image

ঘরের মাঠে মিরপুরে আবারও হাসল বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট। সৌম্য সরকার ও সাইফ হাসানের দুর্দান্ত জুটি, তারপর নাসুম আহমেদ ও রিশাদ হোসেনদের ঘূর্ণিঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে ১৭৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।

২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর এই প্রথম ওয়ানডেতে আবারও ট্রফি ছুঁয়ে দেখল বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে জয়টা আরও বিশেষ হয়ে উঠেছে—এটাই তার নেতৃত্বে প্রথম সিরিজ জয়।

দুপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান গড়ে তোলেন ১৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি। সৌম্য ৮৬ বলে ৯১ ও সাইফ ৭২ বলে ৮০ রান করে দলকে শক্ত ভিত দেন। পরের দিকে হৃদয় (২৮) ও শান্ত (৪৪) দলের সংগ্রহ নিয়ে যান ২৯৬ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র আকিল হোসেন লড়াই করেছেন একাই। ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট তুলে নিয়ে দলের লজ্জা কিছুটা রক্ষা করেন তিনি।

জবাবে ব্যাট হাতে ভরাডুবি। নাসুম আহমেদের নিখুঁত লাইন-লেংথে ৬ ওভারে মাত্র ১১ রানে ৩ উইকেট, সঙ্গে রিশাদ হোসেন (৩/৫৪) ও তানভির ইসলাম (২/১৬) মিলে গুঁড়িয়ে দেন পুরো ক্যারিবীয় লাইনআপ।

৩০.১ ওভারেই থেমে যায় অতিথিদের ইনিংস, স্কোরবোর্ডে মাত্র ১১৭ রান। ১৫ বলে ২৭ রানে কিছুটা প্রতিরোধ গড়েন আকিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

এই জয় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের রেকর্ড গড়া সাফল্য।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি