ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

চট্টগ্রাম পোশাক কারখানার আগুন, চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

#

ডেস্ক রিপোর্ট

১৬ অক্টোবর, ২০২৫,  9:03 PM

news image

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) অবস্থিত ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’-এর পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন লাগার পর সন্ধ্যা ৬টা পর্যন্ত আগুনের তীব্রতা আরও বেড়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটিতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী ও সিইপিজেডের সেনা টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, “প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন এখন নিচতলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এবং আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও জানান, “আমরা অন্তত ২৫ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করেছি। তবে আগুনের তীব্রতার কারণে ভবনের ভেতরে প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”

চট্টগ্রাম শিল্প পুলিশের বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “প্রায় ৮০০ শ্রমিক-কর্মকর্তা ওই কারখানায় কর্মরত ছিলেন। সবাই দ্রুত বেরিয়ে আসতে পেরেছেন। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।”

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আটতলা ভবনটির অষ্টম তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা সপ্তম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। প্রথমে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৯টি ইউনিট যুক্ত হয়। সর্বশেষ মোট ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে দুর্ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা আগুন কবলিত ভবনের চারপাশে অবস্থান নিয়েছেন। নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। তবে রাত পর্যন্ত আগুনের তীব্রতা কমেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি