ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর ‘আইওএস সাগর’

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৬,  7:56 PM

news image

বহুজাতিক নৌ মহড়ার অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইওএস সাগর’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (৮ মে) বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। এ সফরকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ সহযোগিতা এবং আঞ্চলিক সমন্বয়ের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস আলী হায়দার (এফ-১৭) জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।

সফরকালে আইওএস সাগরের কমান্ডিং অফিসার বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, নৌবহরের কর্মকর্তা ও ডকইয়ার্ড কর্তৃপক্ষের সঙ্গে পেশাগত মতবিনিময় অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের সামুদ্রিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

চট্টগ্রাম নৌ অঞ্চলের আয়োজনে জাহাজটিকে ঘিরে ডেক রিসেপশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমেরও আয়োজন করা হয়েছে। দুই দেশের নৌ সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে।

এ ছাড়া জাহাজটির কমান্ডিং অফিসার চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সেমেট্রিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা ও লজিস্টিকস নিয়ে বৈঠকে অংশ নেবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সফর ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতি এবং ‘মহাসাগর’ উদ্যোগের প্রতিফলন। এর মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারতের যৌথ অঙ্গীকার আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি