ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ সেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী কারাগারে নির্যাতনের অভিযোগ তানভীরের তারেক রহমানকে অভিনন্দন গুতেরেসের জ্বালানি পরিস্থিতি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী জাতিসংঘে মামদানিকে কড়া আক্রমণ নেতানিয়াহুর

জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ সেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ

#

ডেস্ক রিপোর্ট

২৫ সেপ্টেম্বর, ২০২৬,  4:07 PM

news image

নারীদের জন্য চালু হওয়া ‘পিঙ্ক বাস সার্ভিস’কে নারীবান্ধব গণপরিবহনের উদ্যোগ হিসেবে জাতিসংঘের এক মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠকে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশু নির্যাতন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন তিনি।

নারী-শিশু সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগ

বক্তব্যে শামা ওবায়েদ নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের বিভিন্ন আইনি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে দ্রুত তদন্ত ও বিচার, আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়, পুনর্বাসন এবং মনস্তাত্ত্বিক সহায়তার বিষয়গুলো উল্লেখ করেন তিনি।

নারীদের গণপরিবহন ব্যবহারে নিরাপত্তা বাড়াতে চালু করা ‘পিঙ্ক বাস সার্ভিস’-এর কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

‘ঢাকা ডায়ালগে’ যোগ দেওয়ার আহ্বান

ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও মোকাবিলায় ঐচ্ছিক নির্দেশিকা তৈরির লক্ষ্যে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়েও বৈঠকে আলোচনা করেন শামা ওবায়েদ।

এ উদ্যোগের ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা নারী-শিশুদের সুরক্ষার প্রসঙ্গ

সংঘাতের শিকার নারীদের প্রসঙ্গ তুলে ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথাও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষায় নেওয়া বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি।

ক্রোয়েশিয়া ও ইউএন উইমেন আয়োজিত ওই গোলটেবিল বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সৃষ্ট ডিজিটাল হুমকি—হয়রানি, মানহানি, প্রতারণা ও নিপীড়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি