ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি

জাতীয় ঐকমত্য কমিশনের সাফল্যে প্রধান উপদেষ্টার অভিনন্দন: জুলাই সনদকে বললেন ‘ঐতিহাসিক অর্জন’

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৫,  11:09 PM

news image

সাফল্যের সঙ্গে সকল রাজনৈতিক দলের সঙ্গে বিরামহীন বৈঠক শেষে ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১ নভেম্বর) প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, “জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন। এটি কেবল জাতীয় নির্বাচনের পথ সুগম করবে না, বরং গণতন্ত্রকে আরও সুসংহত করবে।”

গত ১২ ফেব্রুয়ারি কাঠামোগত সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয় এবং মেয়াদ শেষ হয় ৩১ অক্টোবর। এই কমিশনে সভাপতির দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সদস্য হিসেবে ছিলেন ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা নিজেরাই এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করেছি। কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই রাজনৈতিক ঐকমত্যে পৌঁছেছি—এটি বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা।”

তিনি গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ঐক্য আমাদের রাষ্ট্র সংস্কারের ভিত্তি। ফ্যাসিবাদী গোষ্ঠীর বিভাজনচেষ্টাকে রুখতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি