ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

জাতীয় খেলায় ফিরল গৌরব—এশিয়ায় ইতিহাস গড়ল লাল-সবুজ কন্যারা

#

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০২৫,  11:50 PM

news image

বাহরাইনের মানামায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা লিখেছে ইতিহাস। অনূর্ধ্ব–১৮ নারী কাবাডিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে তারা- এটাই এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক।

মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ২৫-১৮ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে লঙ্কানরা জোরালো লড়াই করলেও শেষ পর্যন্ত ৪৭-৪০ পয়েন্টে জয় পায় লাল-সবুজরা।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, “এশিয়ার দেশগুলো কাবাডিতে প্রচুর বিনিয়োগ করছে। আমাদের মেয়েরা প্রতিযোগিতামূলক পরিবেশে দেশের জন্য ঐতিহাসিক পদক এনে দিয়েছে—এটা গর্বের মুহূর্ত।”

তিনি আরও বলেন, “তৃণমূল থেকে কাবাডিকে শক্তিশালী না করলে বিশ্ব কাবাডিতে টিকে থাকা কঠিন হবে। সরকারি সহায়তা পেলে আমাদের খেলোয়াড়রা আরও দূর যেতে পারবে।”

২০০৯ ও ২০১৩ সালের যুব এশিয়ান গেমসে বাংলাদেশ শূন্য হাতে ফিরেছিল। এবার ৮১ সদস্যের কন্টিনজেন্ট ১৩টি ইভেন্টে অংশ নিচ্ছে। কাবাডি, কুস্তি ও গলফে পদকের প্রত্যাশা ছিল—তার মধ্যে মেয়েরা প্রথম সাফল্য এনে দিয়েছে।

ছেলেদের কাবাডিতেও আশার আলো দেখা যাচ্ছে, কারণ তারা ইতিমধ্যে ইরানকে হারিয়ে নজর কেড়েছে।

প্রথম পদক জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের মেয়েরা জাতীয় খেলার গর্ব ফিরিয়ে এনেছে। কাবাডির এই জয় ভবিষ্যৎ প্রজন্মের আত্মবিশ্বাস ও প্রেরণার উৎস হয়ে থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি