ঢাকা ২০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এনাফ ইজ এনাফ, আর নয়’—সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান তারেক রহমানের গণতন্ত্রের সোনার হরিণ: আকাঙ্ক্ষা, হাতছাড়া হওয়ার বেদনা ও ক্ষমতার বৃত্ত মাউশির প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত চেয়ে বিপিপিএতে আবেদন শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালনের সিদ্ধান্ত ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের

#

বিজ্ঞপ্তি

২২ মে, ২০২৬,  6:06 PM

news image

বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় ও ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০শে মে ২০২৬ ইং তারিখে রূপালী ব্যাংক কর্মচারী সংঘ (সিবিএ) কার্যালয়ে অনুষ্ঠিত ফেডারেশনের এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এছাড়া সভায় রূপালী ব্যাংক কর্মচারী সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের ১৫টি ব্যাংকের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 'মহান স্বাধীনতার ঘোষক' এবং 'বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা' হিসেবে অভিহিত করে ফেডারেশনের ব্যানারে তার শাহাদাতবার্ষিকীর কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনটির যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভায় শুধুমাত্র স্মরণসভার প্রস্তুতিই নয়, বরং বর্তমান ব্যাংকিং সেক্টরের সার্বিক পরিস্থিতি, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং বিদ্যমান সমস্যাসমূহ নিয়ে ১৫টি ব্যাংকের নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করেন।

এ সময় বক্তারা ব্যাংকিং খাতের চলমান সংকট ও কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত সমাধানের জন্য ব্যাংক ফেডারেশন এবং শ্রমিক দলের সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়ে তাদের কার্যকর মধ্যস্থতা ও হস্তক্ষেপের অনুরোধ জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি মোঃ নূরুল হক সরদার (নিরু) এবং সাধারণ সম্পাদক হোসেন আহমেদের যৌথ স্বাক্ষর রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি