ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

জুলাই আন্দোলন মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অব্যাহতি পেলেন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৫,  11:20 PM

news image

জুলাই আন্দোলনের সময় ভারগো গার্মেন্টসের এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহান শাহ হত্যামামলায় এজাহারনামীয় আসামি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন।

ডিএমপি প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, তদন্তে বশিরউদ্দীনের সম্পৃক্ততা মিলেনি। গত ২৪ নভেম্বর র‌্যাব–৩-এর উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান আদালতে ১৭৩(ক) ধারায় অন্তর্বর্তী প্রতিবেদন দেন, যেখানে বলা হয়—তাকে দায়মুক্তি দেওয়া উচিত।

২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিবিদ্ধ হন সোহান শাহ। পরে ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মা সুফিয়া বেগম পরে ১৯ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। এতে শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করা হয়। শেখ বশিরউদ্দীন ছিলেন এজাহারের ৪৯ নম্বর আসামি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি