ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

টানা পতনের পর স্বর্ণের দামে একলাফে বৃদ্ধি, ভরিতে বেড়েছে ৮ হাজার ৯০০ টাকা

#

ডেস্ক রিপোর্ট

৩০ অক্টোবর, ২০২৫,  12:07 AM

news image

টানা চার দফা পতনের পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়।

এ ছাড়া—

২১ ক্যারেট: ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা

সনাতন পদ্ধতির: ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা

বাজুস জানায়, স্বর্ণ বিক্রির সময় সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে।

এর আগে ২৮ অক্টোবর বাজুস ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত ৭১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস—এর মধ্যে ৪৯ বার বেড়েছে, কমেছে ২২ বার।

অপরদিকে রুপার দাম অপরিবর্তিত আছে। দেশে ২২ ক্যারেট রুপার এক ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি