ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ট্রাম্পের বক্তব্য ‘জোড়া লাগানো’ নিয়ে ঝড়, বিবিসি কর্মকর্তারা পার্লামেন্টে জবাবদিহি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৫,  12:11 AM

news image

ডোনাল্ড ট্রাম্পের ভাষণের অংশ জোড়া দিয়ে তৈরি ‘প্যানোরামা’ ডকুমেন্টারিকে ঘিরে বিবিসির ভেতরে তীব্র সংকট সৃষ্টি হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের একটি কমিটির সামনে হাজির হয়ে জবাব দেন বিবিসির শীর্ষ নির্বাহীরা।

শুনানিতে উপস্থিত ছিলেন—বিবিসির চেয়ারম্যান সামির শাহ, বোর্ড সদস্য স্যার রবি গিব ও ক্যারোলিন থমসন। প্রথমবারের মতো কমিটির সামনে সাক্ষ্য দেন বিবিসির সাবেক সম্পাদকীয় উপদেষ্টা মাইকেল প্রেসকট। তিনি জানান, ট্রাম্পের বক্তব্য নিয়ে তৈরি প্যানোরামা অনুষ্ঠানটি সম্পাদনা মানদণ্ড লঙ্ঘন করেছে বলে আগেই বিবিসিকে চিঠি দিয়ে সতর্ক করেছিলেন।

এ ঘটনায় চলতি মাসের শুরুর দিকে পদত্যাগ করেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি। পদত্যাগপত্রে তিনি লেখেন—“সব ভুল আমার।” একই সঙ্গে দায়িত্ব ছাড়েন হেড অব নিউজ ডেবোরাহ টারনেস। তাঁদের মতে, তথ্যচিত্রের সম্পাদনায় বড় ধরনের ভুল হয়েছে এবং তার দায়ভার তাঁদেরই নিতে হবে।

২০২৪ সালের মার্কিন নির্বাচনের আগে, গত ২৮ অক্টোবর প্রচারিত হয় বিতর্কিত ‘প্যানোরামা’ পর্বটি। অভিযোগ—ট্রাম্পের ভাষণের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছে, যাতে মনে হয় তিনি ক্যাপিটল হিলে ৬ জানুয়ারির সহিংসতায় সমর্থকদের উসকে দিচ্ছেন।

এ নিয়ে ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁর প্রেস সচিব ক্যারোলিন লেভিট বিবিসিকে বলেন—“শতভাগ ভুয়া সংবাদমাধ্যম… একেবারে প্রোপাগান্ডা মেশিন।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি