ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিল করল আপিল বিভাগ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  4:32 PM

news image

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।

রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া মামলা বাতিলের আদেশ বহাল রাখেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন।

২০১০ সালে ড. ইউনূসের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ময়মনসিংহে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। এ মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে তিনি হাইকোর্টে আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাটি বাতিল ঘোষণা করেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের অনুমতি চেয়ে 'লিভ টু আপিল' করে, যা ২ জুলাই চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত মামলাটি ২৭ জুলাই আপিল বিভাগে শুনানির জন্য পাঠান, এবং রবিবার সেটি কার্যতালিকায় আসে।

অবশেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলাটি চূড়ান্তভাবে বাতিল হলো।

এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে, অনেকেই বলছেন—এই সিদ্ধান্তে আন্তর্জাতিকভাবেও ড. ইউনূসের ভাবমূর্তি আরও দৃঢ় হলো।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি