ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

ঢাকা-১৭: তপু রায়হান ঘোষণা করলেন ঐক্যমতের নির্বাচনী ইশতেহার

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  3:37 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের জেপি সংসদ সদস্য প্রার্থী তপু রায়হান তার ঐক্যমতের নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বনানী ডিওএইচএসে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক সমাজ, শিক্ষাবিদ, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তপু রায়হান বলেন, এই ইশতেহার কোনো একক দলের নয়, এটি ঢাকা-১৭ আসনের সাধারণ মানুষের কথা, প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে তৈরি। তার লক্ষ্য রাজনীতিকে বিভাজনের নয়, সহযোগিতা ও দায়িত্ববোধের জায়গায় ফিরিয়ে আনা। তিনি এ ইশতেহারে এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যা, নিরাপদ বাসযোগ্য এলাকা গঠন, যানজট ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও যুব উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ ও নগর সেবা, নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তপু রায়হান জোর দিয়ে বলেন, তার রাজনীতি হবে কর্ম, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের। তিনি আরও বলেন, নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি বিশ্বাসের পরীক্ষা। ঢাকা-১৭-এর মানুষকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত হবে, উন্নয়ন হবে এবং রাজনীতি হবে মানবিক ও জবাবদিহিমূলক।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দলীয় প্রভাবের বাইরে এই ঐক্যমতের ভিত্তিতে প্রণীত ইশতেহার বাস্তবায়নযোগ্য হলে এলাকার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা-১৭ আসনে এই ইশতেহার প্রকাশের মাধ্যমে স্বতন্ত্র ও ঐক্যমতের রাজনীতি নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি