ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

তরুণদের খেলাধুলায় ফেরাতে গাংনীতে বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি

#

ডেস্ক রিপোর্ট

০৬ জুন, ২০২৬,  3:04 PM

news image

মোবাইল গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ও মাদক থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মেহেরপুরের গাংনী উপজেলায় তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা জানান, কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ফুটবল দল ও ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হবে।একই সঙ্গে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা, সুস্থ বিনোদন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার রামনগর ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী মো. সবুজ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. সবুজ খান বলেন,“বর্তমান সময়ে তরুণদের সামনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধও তৈরি করে। বাংলাদেশে একজন বিসিএস ক্যাডারের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হতে পারেন একজন সফল ক্রীড়াবিদ। জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী তার উদাহরণ। বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীও একজন ফুটবলার ছিলেন। তাই এই বয়সেই তরুণদের নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করতে হবে।”

ফুটবল পেয়ে রামনগর ফুটবল একাদশের অধিনায়ক দিহান আনন্দ প্রকাশ করে বলেন,“আমরা নিয়মিত বিকেলে খেলাধুলা করি। নতুন ফুটবল পাওয়ায় আমাদের উৎসাহ ও দায়িত্ব দুটোই বেড়ে গেল। এখন আরও নিয়মিত অনুশীলন করতে পারব।”

কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার (৫ জুন) পশ্চিম মালসাদহ (৫ নম্বর ওয়ার্ড) ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝেও একটি ফুটবল বিতরণ করা হয়। ফুটবল পেয়ে ক্লাবের অধিনায়ক রাব্বি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই উপহার আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন শিহাব। তিনি বলেন, “মাদক ও অনলাইন গেমিংয়ের সবচেয়ে কার্যকর প্রতিষেধক হলো খেলাধুলা। সুস্থ সমাজ গঠনে মাঠমুখী তরুণ প্রজন্মের কোনো বিকল্প নেই। খেলাধুলা একদিকে শারীরিক সুস্থতা নিশ্চিত করে, অন্যদিকে এটি পেশা হিসেবেও সম্ভাবনাময় ক্ষেত্র। আমাদের জেলার গর্ব ইমরুল কায়েস জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের মাধ্যমে সেই সম্ভাবনারই প্রমাণ রেখেছেন।”

তিনি আরও বলেন, “তরুণদের এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে এগোতে চায়। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে খেলাধুলাও হতে পারে উজ্জ্বল ভবিষ্যতের পথ।”

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার উপদেষ্টা পারভেজ সাজ্জাদ, সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার এবং কার্যনির্বাহী সদস্য জায়েদ কবির, ইয়াসিন হাবিব ও ওয়াহিদুজ্জামান স্বপ্নীল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ বনি। তিনি বলেন, “এই তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য তরুণদের খেলাধুলায় আরও সক্রিয় করা। শুধু আনন্দের জন্য নয়, খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবেও ভাবতে হবে। বিশ্বকাপের সময় উন্মাদনা সৃষ্টি করাই শেষ কথা নয়; নিয়মিত অনুশীলন ও পরিকল্পনার মাধ্যমে ফুটবলও হতে পারে কর্মসংস্থান ও সাফল্যের একটি বড় ক্ষেত্র।”

স্থানীয়রা মনে করছেন, খেলাধুলার সরঞ্জাম ও উৎসাহের অভাবে অনেক প্রতিভাবান কিশোর-তরুণ মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। এমন উদ্যোগ তাদের আবার মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের সুস্থ বিকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলেও মত দিয়েছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি