ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে অভিযান: ৬১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র

#

নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৬,  3:38 PM

news image

রাজধানীর তেজগাঁও বিভাগে নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বুধবার (২৯ এপ্রিল) অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে এক লাখ দুই হাজারটি ইয়াবা ট্যাবলেট, একটি রিভলবার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৫ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৪ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১০ জন, আদাবর থানা থেকে ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৬ জন এবং হাতিরঝিল থানা থেকে ১৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি