ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো কেন জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৬,  9:46 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে অধিবেশন শেষ হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ অধিবেশনে সহযোগিতার জন্য এ সময় সরকারিদল ও বিরোধীদলকে ধন্যবাদ জানান স্পিকার। তিনি বলেন, দুই দলের মধ্যে এমন সহযোগিতা ও সহমর্মিতার সংসদ অধিবেশন এর আগে তিনি কখনো দেখেননি। তিনি আরও বলেন, সবার আগে দেশ ও দেশের মানুষকে স্থান দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

রাষ্ট্রপতি অধিবেশন সমাপ্তি ঘোষণা করতে বলেছেন বলে এ সময় জানান স্পিকার।

এর আগে ১২ মার্চ রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি