ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

দলে বিভেদ নেই, ভারতের বিপক্ষে সবাই এক লক্ষ্যেই খেলবে: শমিত সোম

#

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৫,  12:11 AM

news image

নেপালের বিপক্ষে জয় হাতছাড়া হওয়ার হতাশা ভুলে এখন পূর্ণ মনোযোগ ভারতের বিপক্ষে ম্যাচে। শনিবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলের কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম জানিয়ে দেন—দলে স্থানীয় ও প্রবাসীদের মধ্যে কোনো বিভাজন নেই, সবাই একসঙ্গে ভারতের বিপক্ষে জয়ের জন্যই প্রস্তুত হচ্ছে।

দলে বিভক্তির গুঞ্জন নিয়ে শমিত স্পষ্টভাবে বলেন, “আমাদের টিম হলো এগারো জনের। দেশি-বিদেশি বিষয় নয়। আমরা কখনো ভাবি না যে বিদেশি খেলোয়াড় বনাম দেশি খেলোয়াড়—এভাবে বাংলাদেশ জিততে পারবে না।”

নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে ড্রয়ের হতাশা প্রসঙ্গে তিনি বলেন, “ফুটবলে এমনটা হয়। আমাদের ভাগ্য কিছুটা পক্ষে ছিল না। ৯০ মিনিটই ফোকাস রাখতে হবে। পারফরম্যান্স ভালো হলেও রেজাল্ট পাইনি, কিন্তু এবার আশাবাদী।”

ভারতের বিপক্ষে ২৩ বছর ধরে না জেতার পরিসংখ্যানও দলের ভেতরে অতিরিক্ত অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে জানান তিনি।

“এটা বিশাল রাইভালরি ম্যাচ। জাতীয় দলে প্রথম দিনই বলেছিল—ভারত ম্যাচের জন্য রেডি থাকো।”

ভারতের রক্ষণ ভাঙার কৌশলও জানালেন শমিত—মিডফিল্ড ও ডিফেন্স লাইনের মধ্যে তৈরি হওয়া ফাঁক কাজে লাগাতে পারলে গোলের সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি