ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

দশ বছর পর বড় পর্দায় ফিরছেন ‘মুন্নি’ হারশালি মালহোত্রা, অভিষেক দক্ষিণী সিনেমায়

#

ডেস্ক রিপোর্ট

১৬ নভেম্বর, ২০২৫,  12:07 AM

news image

বলিউডের ব্লকবাস্টার ‘বজরঙ্গি ভাইজান’-এ মুন্নি চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকের মন জয় করেছিলেন ছোট্ট হারশালি মালহোত্রা। সেই মুন্নি এখন প্রাপ্তবয়স্ক। দীর্ঘ দশ বছর পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি, তাও আবার দক্ষিণী সিনেমায় প্রথমবারের মতো।

নন্দামুরি বালাকৃষ্ণ অভিনীত ও বয়াপাট্টি শ্রেণু পরিচালিত ‘অখণ্ডা–২’ ছবিতে দেখা যাবে হারশালিকে। সম্প্রতি সিনেমাটি কেন্দ্র করে আয়োজিত এক অনুষ্ঠানে বালাকৃষ্ণের পাশেই উপস্থিত ছিলেন তিনি। সেখানে নতুন এই চরিত্র নিয়ে তার অনুভূতি প্রকাশের পাশাপাশি হারশালির অভিনয়ের ব্যাপক প্রশংসা করেন তেলেগু সুপারস্টার।

এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়ে নতুন যাত্রার কথা জানিয়ে দেন হারশালি। তিনি লেখেন, “মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; সে ছিল অনুভূতি, স্মৃতি ও হৃদস্পন্দন। দর্শকদের ভালোবাসাই আমাকে আজ পর্যন্ত শক্তি দিয়েছে। এবার ফিরছি নতুন আলো হয়ে।”

২০০৮ সালে জন্ম নেওয়া হারশালির অভিনয় শুরু মাত্র ২১ মাস বয়সে। বিজ্ঞাপন থেকে সিনেমা—সব মিলিয়ে তার পরিচিতি সবচেয়ে বেশি ‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি চরিত্র থেকেই। বর্তমানে ১৭ বছর বয়সে নতুন অভিনয়জীবন শুরু করতে চলেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি