ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

দাবি না মানলে শুক্রবার থেকে আমরণ অনশন

#

ডেস্ক রিপোর্ট

১৬ অক্টোবর, ২০২৫,  8:38 PM

news image

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন আজকের মতো স্থগিত করা হলেও দাবি আদায়ে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হলে তারা আমরণ অনশন শুরু করবেন। পাশাপাশি রোববার (১৯ অক্টোবর) থেকে সারা দেশের সব এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আন্দোলনরত শিক্ষক নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিকেল ৫টার মধ্যে সিদ্ধান্ত না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে বৈঠক ছিল শুধুই আইওয়াশ। আমরা চাই আমাদের ডাল-ভাতের ব্যবস্থা হোক। সরকার চাইলে এখনই ১০ শতাংশ দিতে পারে, পরবর্তী বাজেটে আরও ১০ শতাংশ। কিন্তু এটিকে অবশ্যই প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।”

অধ্যক্ষ দেলোয়ার জানান, শিক্ষকদের বাড়িভাড়া, টিফিন ভাতা ও উৎসব ভাতার বিষয়ে আগেই মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কার্যকর সিদ্ধান্ত না আসায় শিক্ষকরা বাধ্য হয়েই আন্দোলনে গেছেন।

অন্যদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, “শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়ার দাবি তুলেছেন। তবে সরকারের সামর্থ্য অনুযায়ী ৫ শতাংশ অথবা ন্যূনতম ২ হাজার টাকা সুপারিশ করা হয়েছে। আগামী বেতন কমিশনে শিক্ষকদের জন্য আরও সম্মানজনক কাঠামো প্রণয়নের উদ্যোগ থাকবে।”

টানা পঞ্চম দিনের মতো আন্দোলনরত শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। এদিকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানেও চলছে কর্মবিরতি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি