ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অবহেলা থেকে ক্ষমতায়ন: প্রান্তিক জনগোষ্ঠীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের দূরদর্শী বাজেট: বাস্তবায়ন যেভাবে সম্ভব জুলকান ইনডোর অ্যারেনা'য় সম্পন্ন হলো 'জুলকান বিটডাউন বিনিয়োগ ফেরাতে ব্যবসায়ীদের আস্থা অর্জন ও 'ভয়হীন পরিবেশ' সৃষ্টির তাগিদ ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব কিশোর অপরাধের নতুন ঠিকানা সোশ্যাল মিডিয়া: রাশ টানবে কে বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস বিশ্ববাজারে টিকে থাকার চ্যালেঞ্জ: এআই প্রযুক্তির চাপ ও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের আভাস এ কে আজাদের ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ

দুই মামলায় জামিন চেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৬,  11:43 AM

news image

চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের করা একাধিক মামলায় আগেই জামিন পেলেও এবার আরও দুই মামলায় জামিন চেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তার বিরুদ্ধে এ মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় একটি মামলা হয়। ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া।

একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায়ও আরও একটি মামলা হয়। এছাড়া প্লট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনও তার বিরুদ্ধে মামলা করে।

এসব মামলায় নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। পরে হাইকোর্ট কয়েকটি মামলায় জামিন প্রশ্নে রুল জারি করে।

গত ৮ মার্চ হাইকোর্ট চার মামলায় জামিন দেন এবং পরবর্তীতে ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের মামলায়ও তিনি জামিন পান।

তবে রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। পরে ২৮ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়।

এরই মধ্যে তার বিরুদ্ধে আরও দুইটি নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়—একটি যাত্রাবাড়ী থানায় এবং অন্যটি মিরপুর থানায়। ওই দুই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি এখন হাইকোর্টে জামিন চেয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এ বি এম খায়রুল হক। একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। পরে তিনি তিন দফায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি