ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

দুলাভাই’ স্লোগানে থমকে বক্তব্য, সিলেটে মধুর সমস্যায় তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৬,  4:06 PM

news image

তারেক রহমান-এর সিলেট সফর ঘিরে এক ব্যতিক্রমী মুহূর্তের সৃষ্টি হয়। স্থানীয়দের ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানে সুধী সমাবেশের মঞ্চে বক্তব্য শুরু করতেই কিছুটা বেগ পেতে হয় তাকে।

শনিবার (২ মে) সিলেট নগরীর এক সুধী সমাবেশে উপস্থিত হলে জনতার এই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। একপর্যায়ে হাস্যরসের ছলে তিনি বলেন,
“দুলাভাই কথা বললে শ্বশুরবাড়ির লোকজনদের শুনতে হবে। দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই চলে যাবে—যাই নাকি?”

এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বক্তব্য শুরু করেন।

সমাবেশে তিনি পরিবেশ ও উন্নয়ন ইস্যুতে গুরুত্বারোপ করেন। বলেন, ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলন ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ সমস্যা মোকাবিলায় খাল খননের ওপর জোর দেন তিনি।

এছাড়া বৃষ্টির কারণে হাওরাঞ্চলের ক্ষতির কথাও তুলে ধরেন। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে কৃষির ক্ষতির বিষয়েও সতর্ক করেন।

স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালু করে ১২০০ শয্যায় উন্নীত করা হবে।

পরিবেশ সচেতনতা নিয়েও বক্তব্য দেন তিনি। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান তিনি। সফরের শুরুতে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুরবাড়ির কারণে এই অঞ্চলে তাকে অনেকেই স্নেহ করে ‘দুলাভাই’ বলে সম্বোধন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি