ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বপ্ন নয়, সত্যি! এবিজি মিডিয়া কাপ ফুটবলের ফাইনালের প্রাইজমানি ৭৫ লাখ টাকা আল্লাহভীরু আলেমের ১০ গুণ, যা সমাজকে দেখায় সঠিক পথ ক্রিকেটের আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এগিয়ে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি নতুন প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদার কোরআনে মানুষের মর্যাদা নিয়ে যে ১০টি ঘোষণা রয়েছে ভালোবাসা ও উপহারে রঙিন হলো সুবিধাবঞ্চিত শিশুদের দিন ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সংলাপের মাধ্যমে রাজনীতিতে ঐক্যের নতুন অধ্যায় বাইসাইকেলের চাকায় এগিয়ে যাবে ৩ লাখ ছাত্রীর শিক্ষাজীবন উদ্যোক্তারা ঋণহীন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অব্যবহৃত ১ লাখ ৪৫ হাজার কোটি

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ‘ডিপো হোল্ডার মিট ২০২৬’ অনুষ্ঠিত

#

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৬,  2:48 PM

news image

পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক উন্নয়ন ও ২০২৭ সালে বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘ডিপো হোল্ডার মিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার প্রতিষ্ঠানের ফ্যাক্টরি প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডিপো মালিকরা অংশ নেন।

অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রতিষ্ঠানের ফ্যাক্টরি হেডসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে ডিপো মালিকদের সঙ্গে প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনার সরাসরি মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে দেশের বর্তমান বাজার পরিস্থিতি, ব্যবসায়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনা, পণ্য বাজারজাতকরণ এবং ২০২৭ সালের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে বাজার সম্প্রসারণ, বিক্রয় কার্যক্রম গতিশীল করা এবং ডিপো পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, “ভোক্তাদের আস্থা ও বিশ্বাস অর্জনের অন্যতম প্রধান ভিত্তি হলো পণ্যের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা। আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং ভোক্তাদের প্রত্যাশা পূরণের মাধ্যমে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সবসময় সর্বোত্তম পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।”

ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান ডিপো মালিকদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের অন্যতম প্রধান অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “ডিপো মালিকরা কেবল আমাদের ব্যবসায়িক অংশীদার নন, তাঁরা দেশবন্ধু পরিবারেরই অবিচ্ছেদ্য অংশ। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যেকোনো ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সক্ষম হব।”

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং দ্রুত ও কার্যকর সরবরাহব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। ডিপো পর্যায়ে নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপরও জোর দেন তিনি।

দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইদ্রিসুর রহমান প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, বাজার সম্প্রসারণ এবং ডিপো মালিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

বাজারে নতুন দুই পণ্য

অনুষ্ঠানে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নতুন দুটি পণ্য—‘ডিবিজি পানি’ (প্যাকেজড ড্রিংকিং ওয়াটার) এবং ‘ভোল্টেজ’ (স্পোর্টস ইলেকট্রোলাইট ড্রিংক)—আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন পণ্য দুটি বাজারে আসায় পানীয় পণ্যের বাজারে তাদের পণ্যসম্ভারে বৈচিত্র্য বাড়বে। একই সঙ্গে ভোক্তাদের চাহিদা পূরণ এবং দেশের বিভিন্ন অঞ্চলে নতুন পণ্যের বাজার সম্প্রসারণেও উদ্যোগটি ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ২০২৭ সালে ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, নতুন বাজার সৃষ্টি এবং দেশের বিভিন্ন অঞ্চলে দেশবন্ধু গ্রুপের পণ্য আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা তুলে ধরা হয়। এসব লক্ষ্য বাস্তবায়নে ডিপো মালিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি