ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী কারাগারে নির্যাতনের অভিযোগ তানভীরের তারেক রহমানকে অভিনন্দন গুতেরেসের জ্বালানি পরিস্থিতি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী জাতিসংঘে মামদানিকে কড়া আক্রমণ নেতানিয়াহুর সংসদের বাইরে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে বিরোধী দল বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৬,  3:37 PM

news image

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, মধ্যরাতের কোনো নির্বাচনের মাধ্যমে নয়।

তিনি বলেন, যারা বাংলাদেশকে উপনিবেশ বা তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি কঠিন প্রতিরোধ গড়ে তুলবে।

এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের প্রশংসা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, তারেক রহমানের বক্তব্যে সারা বিশ্বের শান্তিকামী মানুষের মনের কথাই প্রতিফলিত হয়েছে।

রিজভী আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় বিএনপি দৃঢ় অবস্থানে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি