ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রামপাল বিদ্যুৎ কেন্দ্র: ব্যক্তিস্বার্থ নাকি দেশের জ্বালানি নিরাপত্তা? ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চায়ের দোকানিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ দুই ফুল ও টাঙ্গনপারের উদ্যান ঢাকা দক্ষিণ সিটি ১০০ টাকার বেশি বিল আদায় বন্ধ হয়নি, নিয়মিতও নিচ্ছে না ময়লা একসঙ্গে তিন সন্তানের জন্ম, চিকিৎসার খরচ ও খাবার জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের “ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী” বিদ্যুৎ খাতের বিশৃঙ্খলা ও তীব্র লোডশেডিং: অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্তের খেসারত

ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চায়ের দোকানিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

#

১১ সেপ্টেম্বর, ২০২৬,  2:32 PM

news image

ধর্ষণপ্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চায়ের দোকানিকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। আজ শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম মোবারক সরদার। এলাকায় তাঁর চায়ের দোকান আছে। মোবারকের পাঁচ ছেলে–মেয়ে। ভুক্তভোগী কিশোরী তাঁর স্বজনের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে ডেকে তাঁর বসতঘরে নিয়ে যান। এ সময় ঘরে তাঁর পরিবারের কেউ ছিলেন না। তিনি কিশোরীকে ধর্ষণ করেন এবং ওই ঘটনা নিজের মুঠোফোনে ভিডিও করেন। ঘটনাটি কাউকে না জানাতে ওই কিশোরীকে হুমকি দেন। তিন–চার দিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেন। এতে ঘটনাটি জানাজানি হয়।বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিস বসে। সেখানে মোবারক উপস্থিত না হলেও তাঁর পক্ষের কয়েকজন হাজির হন। কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।�������আজ শুক্রবার সকাল ১০টায় মোরাবক ওই কিশোরী ও তার পরিবারকে হুমকি দেন। দেখে নেওয়ার কথা বলেও শাসান। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে মোবারককে পিটিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিশোরীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই কিশোরী অথবা তার বাবা মামলাটি করবেন। মামলা করার পর আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি