ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে নবীন শিল্পী তুলতুলের চিত্রকর্ম প্রদর্শনী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৫,  12:14 AM

news image

ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী এক্সিবিশন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উদ্বোধন হওয়া এই প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এক্সিবিশন।

প্রদর্শনীতে নবীন শিল্পী তুনিশা সুমাইয়া তুলতুল-এর আঁকা দুটি বিশেষ চিত্রকর্ম স্থান পেয়েছে, যা ইতোমধ্যেই শিল্পপ্রেমীদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। তুলতুলের আঁকায় প্রকৃতি, কল্পনা ও মানুষের নিত্যদিনের আবেগ যেন মূর্ত হয়ে ওঠে। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বিভিন্ন স্বনামধন্য সংগঠনের আয়োজনে তার আঁকা ছবি প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে।

শিল্পী তুলতুল নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, কর্মব্যস্ত জীবনে সময় বের করা কঠিন হলেও ছবি আঁকার জন্য আমি অবসর সময় বের করি। ছবি আঁকা আমার কাছে নেশার মতো কাজ করে। যদি পৃথিবীতে আমার কোনো নেশা থাকে, তবে সেটা হচ্ছে ছবি আঁকা। ইচ্ছে করে পুরো পৃথিবীটাকে তুলির আঁচড়ে তুলে ধরি। এবারের এক্সিবিশন আমার কাছে একেবারেই ভিন্ন এবং ইন্টারেস্টিং- কারণ থিমটি হলো প্রিয় বইয়ের প্রচ্ছদ।

সাদাসিধে জীবনের অধিকারী এই শিল্পীর জন্ম ফেনী জেলা শহরে হলেও বেড়ে ওঠা এবং পড়ালেখা ঢাকাতেই। বর্তমানে তিনি পরিবারসহ ঢাকাতেই বসবাস করছেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। অফিসের ব্যস্ততা সত্ত্বেও শিল্পচর্চায় তার নিরন্তর প্রচেষ্টা তাকে ভিন্নমাত্রায় পৌঁছে দিয়েছে।

শিল্প সমালোচকরা মনে করছেন, তুলতুলের মতো তরুণ শিল্পীরা সমসাময়িক চিত্রকলায় নতুন ভাবনা ও অভিব্যক্তি এনে দেশের শিল্প আন্দোলনকে সমৃদ্ধ করতে সক্ষম হবেন।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি